পদ্মার নদীভাঙন
মুন্সীগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। ভাঙন কবলিত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তারা। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙন রোধে চলমান জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রমও পরিদর্শন করেন তারা।